শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

খুলনায় শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খুলনায় শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২২ মে) বাদ জুমা নগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ময়লাপোতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম।

বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আহমেদ সালেহীন, কামরুল হাসান, এস এম বেলাল হোসেন, আব্দুর রশিদ, ফারহান তূর্য, ইমরানুল হক, সেলিম হোসেন, গোলাম মুয়িজ্জু, জে আই সাবিত, আদনান মল্লিক যুবরাজ, নাঈম হোসাইন, হামজা, সুলাইমান আবিদ, হযরত আলী, হাবিবুল্লাহ রাজুসহ মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন